বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সালাউদ্দিন বাসুর নেতৃত্বে বিশাল শোডাউন
বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সালাউদ্দিন বাসুর নেতৃত্বে বিশাল শোডাউন
আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিকেল ৫টায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রতাপগঞ্জ বাজার ও মাওলাগঞ্জ বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসু।
বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বাসু বলেন, “আমি আপনাদের নেতা হয়ে বাঁচতে চাই না, আমি আপনাদের অনেকের ছোট ভাই এবং বন্ধু হয়েই থাকতে চাই। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য।”
তীব্র গরম উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়ায় ১৩টি ইউনিয়নের নেতাকর্মীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সভায় বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের দুর্যোগ ও অসহায়ত্বে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ভিন্ন আঙ্গিকে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন। সালাউদ্দিন বাসুর নেতৃত্বে এদিনের বড় জমায়েত আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রস্তুতির প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাসুকে উপজেলা পর্যায়ে বৃহত্তর দায়িত্ব দেওয়ার জন্য জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন।
বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করে বলেন, স্বেচ্ছাসেবক দলের এমন সুশৃঙ্খল ও বড় জমায়েত সংগঠনের ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। আগামী দিনেও এই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন বলেন, সালাউদ্দিন বাসুর নেতৃত্বে বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বড় ধরনের ঐক্য ও সংগঠিত উপস্থিতি দেখা গেছে।
এ সময় বাঞ্ছারামপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে বাঞ্ছারামপুরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন