বার্জার পেইন্টের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশনের
বার্জার পেইন্টের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশনের
0:00 0:00

বার্জার পেইন্টের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশনের

অন্যান্য
বার্জার পেইন্টের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশনের
২০ আগস্ট ২০২৬, ১২:২৭ এএম

বার্জার পেইন্টের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশনের

আলী আহাম্মেদ, বাঞ্ছারামপুর
নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী উত্তর বাজারে দীর্ঘ এক যুগ ধরে সুনামের সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে আসছে চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশন। ব্যবসায়িক সাফল্য, গ্রাহকদের আস্থা ও ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন করেছে।
দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ও সফলতার ধারাবাহিকতায় মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি অর্জন করায় প্রতিষ্ঠানটির মালিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে।
১৯ আগস্ট ২০২৬ ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জনের স্বীকৃতিস্বরূপ বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা সেলস রিজিওনের বিএম ও টিএমের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশনের প্রতিনিধিরা।
এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা কেক কেটে আনন্দ উদযাপন করেন এবং বার্জার পেইন্টের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন। মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পাওয়ায় অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সততা ও গ্রাহকের আস্থাই সাফল্যের মূল চাবিকাঠি
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. জামান বলেন, “দীর্ঘ এক যুগ ধরে সততা, নিষ্ঠা ও গ্রাহকদের আস্থা নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। বার্জার পেইন্টের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জনের পেছনে আমাদের ব্যবসায়িক সহযোগী, ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার ধারা অব্যাহত রাখব।
চাচা ভাতিজা ট্রেডার্স এন্ড জামান কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের ব্যবসায়িক পথচলায় গ্রাহকদের সন্তুষ্টি, আস্থা ও মানসম্মত সেবা তাদের প্রধান লক্ষ্য। বার্জার পেইন্টের ‘ক্লাব সুপ্রিম’ মর্যাদা অর্জন ভবিষ্যতে আরও ভালোভাবে গ্রাহকসেবা দেওয়ার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ অর্জনের জন্য সকল ক্রেতা, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়িক সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. জামান।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য