বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
0:00 0:00

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দুর্ঘটনা
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
৩১ জুলাই ২০২৬, ১:১১ পিএম

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ গ্রামে পানিতে ডুবে সিফাত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিফাত ছলিমাবাদ গ্রামের বাসিন্দা সাদ্দামের ছেলে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে সে বাড়ির পাশের একটি জলাশয়ের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পুকুর, খাল, ডোবা ও বিভিন্ন জলাশয়ে শিশুদের ডুবে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই অভিভাবকদের প্রতি শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার এবং জলাশয়ের আশপাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য