Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ

চীফ রিপোর্টার: মোঃ রেজাউল ইসলাম লাকী

জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের দার-উস সালাম আর্কেড ভবনে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও মহাসচিবকে বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। পরে সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরা, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম, রাজিয়া তূর্ণা, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম রব্বানী, ত্রাণ দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, সহ ত্রাণ দুর্যোগ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিনসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহসভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা ইসলাম সাথীসহ ঢাকা বিভাগ, ঢাকা মহানগর এবং দেশের বিভিন্ন বিভাগ ও জেলার জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম বলেন, সংগঠনের সব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কার্যালয়কে কেন্দ্র করে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে এবং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন