ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন জালাল উদ্দিন ফাহিম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মুঃ জালাল উদ্দিন ফাহিম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।
