আগুনের ভয়াবহতার মধ্যেও পিছু হটেননি যুবদল নেতা মীর মোশাররফ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা যখন ব্যস্ত সময় পার করছিলেন, তখন তাদের সহযোগিতায় এগিয়ে আসেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন। আগুন ও ধোঁয়ার তীব্রতার মধ্যেও তিনি পিছু না হটে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে থেকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাঞ্ছারামপুরের ব্লু বার্ড কিন্ডারগার্টেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় মীর মোশাররফ হোসেনও ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা ও ধোঁয়ার মধ্যেও মীর মোশাররফকে ঘটনাস্থলে সক্রিয় থাকতে দেখা যায়। ঝুঁকি উপেক্ষা করে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
মীর মোশাররফ হোসেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের ভাষ্য, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবিকতার পরিচয়। ব্লু বার্ড কিন্ডারগার্টেনে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশে থেকে সহযোগিতা করায় উপস্থিত অনেকেই মীর মোশাররফ হোসেনের ভূমিকার প্রশংসা করেন।