Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিশ্ব নদী দিবস উপলক্ষে তিতাস নদীতে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বিশ্ব নদী দিবস উপলক্ষে তিতাস নদীতে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি

নদী বাঁচলে দেশ বাঁচবে: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি শহরের ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত গিয়ে পুনরায় আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়।
বর্ণাঢ্য নৌ র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক।

নদী বাঁচলে দেশ বাঁচবে: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে নদীর দখল ও দূষণ দূর করতে হবে। তিনি বলেন, সারা দেশে নদী ও পরিবেশ সুরক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। নদী সুরক্ষায় ‘তরী বাংলাদেশ’-এর সামাজিক আন্দোলনে তাঁর পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আইনগত বাধা কাটিয়ে নদীর সব অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, সারা দেশে নদী দখল ও দূষণ রোধ করে পিলার স্থাপনের মাধ্যমে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। নৌ র‍্যালির মাধ্যমে দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে এনে প্রায় ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার দাবি জানানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ব নদী দিবস ২০২৬, তিতাস নদী, তিতাস নদীতে নৌ র‍্যালি, তরী বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া 

নৌ র‍্যালিতে তরী বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্বব্যাপী বিশ্ব নদী দিবস পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য—“No Forests, No Rivers, No Water, No Life”; যার বাংলা অর্থ, “বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন