Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ফরদাবাদ রবির বাজারে ‘ফুড কর্ণার’ উদ্বোধন, মিলছে পিজ্জা-বার্গারসহ নানা খাবার

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ফরদাবাদ রবির বাজারে ‘ফুড কর্ণার’ উদ্বোধন, মিলছে পিজ্জা-বার্গারসহ নানা খাবার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ রবির বাজারে ফাস্টফুডপ্রেমীদের জন্য নতুন খাবারের প্রতিষ্ঠান ‘ফুড কর্ণার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দোয়া ও মিলাদের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ‘ফুড কর্ণার’-এর প্রোপাইটর রোমানের বাবা মো. কনু মিয়া।
উদ্বোধনকালে মো. কনু মিয়া বলেন, আমার ছেলে রোমান দীর্ঘদিন মালদ্বীপে প্রবাসে ছিল। সেখানে রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এই প্রতিষ্ঠানটি চালু করেছে। ইনশাআল্লাহ, সে ভালো কিছু করবে।
‘ফুড কর্ণার’-এর প্রোপাইটর রোমান জানান, তিনি দীর্ঘদিন মালদ্বীপে অবস্থানকালে রেস্টুরেন্টের কাজে অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ফিরে ফরদাবাদ রবির বাজারে প্রতিষ্ঠানটি চালু করেছেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। মালদ্বীপে থাকাকালে রেস্টুরেন্টের কাজ শিখেছি। সেই অভিজ্ঞতা নিয়ে দেশে এসে ‘ফুড কর্ণার’ চালু করেছি। আপনাদের প্রিয়জনদের নিয়ে এখনই চলে আসুন ফুড কর্ণারে।
‘ফুড কর্ণার’-এর মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের পিজ্জা, বার্গার, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, চাওমিন, স্যান্ডউইচ, মিক্সড চপ, শর্মা, মোহিতোসহ বিভিন্ন খাবার ও ফুড কম্বো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মধু মেম্বার, সভাপতি, ফরদাবাদ রবির বাজার; আলী আহাম্মেদ, প্রকাশক, এটিএম টিভি; রুবেল মিয়া, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, কাউসার আহমেদ, আবু কালাম পিন্টু, সুহেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে আয়তুল্লাকারী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ কুদ্দুস মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।
ফরদাবাদ রবির বাজারে ‘ফুড কর্ণার’ চালুর মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দা ও ফাস্টফুডপ্রেমীদের জন্য খাবারের নতুন একটি প্রতিষ্ঠান যুক্ত হলো।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন