Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বাঞ্ছারামপুর পৌরসভার দুর্গারামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় সড়কের পাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরি হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ি, আঙিনা, রাস্তার পাশ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এ সময় কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং অপ্রয়োজনীয় পাত্র, টব, টায়ার বা অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।পৌরসভা কর্তৃপক্ষ আরও জানায়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাঞ্ছারামপুর গড়ে তুলতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন