Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‌্যালি ও পথসভা

স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়নের ঘোষণা

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
র‌্যালি ও পথসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

 

পথসভায় বক্তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও তৃণমূলে গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।


পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী ফরিদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমান আলী, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ছাত্রদলের এজিএস ফারুক আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃস্থানীয় নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও পথসভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন