Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়ানোয় নিসচার ক্ষোভ, ‘জীবিত ও সুস্থ আছেন’

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়ানোয় নিসচার ক্ষোভ, ‘জীবিত ও সুস্থ আছেন’

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটিসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন জীবিত ও সুস্থ আছেন।
নিসচার নেতৃবৃন্দ জানান, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর মতো স্পর্শকাতর একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁর পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তির মৃত্যুসংবাদ প্রকাশের আগে পরিবার, স্বজন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তথ্য নিশ্চিত করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। যাচাই ছাড়া একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করা শুধু দায়িত্বহীনতা নয়, একই সঙ্গে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট অসংখ্য মানুষের অনুভূতির প্রতিও অবমাননা।
নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘সবার আগে সংবাদ’ প্রকাশের প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। বিশেষ করে মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে অনুমাননির্ভর বা যাচাইহীন তথ্য প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনায় নিসচার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন