জাতীয় সাংবাদিক সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত, নতুন মহাসচিব ঈশিতা হাসান
চীফ রিপোর্টার: মোঃ রেজাউল ইসলাম লাকী
ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান মহাসচিব মোঃ শোয়েব রহমানকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া এবং ঈশিতা হাসানকে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত উল্লেখযোগ্য।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ২২/১ তোপখানা রোড, পুরানা পল্টনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দ্বিতীয় তলার কনফারেন্স হলরুমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।
অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্যে চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম বিগত মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও বাস্তবায়ন না হওয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামত ও বক্তব্য আহ্বান করা হলে তারা বিভিন্ন অসংগতি তুলে ধরেন।
সভায় সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বর্তমান মহাসচিব মোঃ শোয়েব রহমানকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে স্থানান্তর করা হয়। একই সঙ্গে নির্বাহী পরিষদের একক সংখ্যাগরিষ্ঠ ভোটে স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ঈশিতা হাসানকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া আবুল কেরামত জুনায়েদকে যুগ্ম মহাসচিব এবং মোঃ জাহিদুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মুন্সীগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিও এক মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আব্দুল কুদ্দুস ঢালীকে আহ্বায়ক এবং মোঃ দুলাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নতুন কার্যালয় উদ্বোধন করা হবে।
জরুরি সভায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, এইচ এম দুলাল, সৈয়দ ওমর ফারুক, আশরাফুল ইসলাম রঞ্জু, ঈশিতা হাসান, যুগ্ম মহাসচিব শওকত আলী, হাসান আলী, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরাফাত ইয়াসিন, সহ দপ্তর সম্পাদক মোঃ ছায়েদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক গোলাম রাব্বানী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহ প্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল হক সিকদার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন, সদস্য হারুন মাহমুদ ববি, শাকিল আল ফারুকী, ফাতেমা আক্তার, নাজিয়া আলম বর্ষাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
বাঞ্ছারামপুর উপজেলার সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাকিন ফারুকী, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ফাতেমা আক্তারসহ ঢাকা বিভাগীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।