Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

  1. বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আলী আহাম্মেদ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল, ভিপি মজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবু কালাম।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তারা সাংগঠনিক ঐক্য বজায় রেখে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
শেষে বিশেষ মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নেতাকর্মী এবং দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন