Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার ১

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার ১

আলী আহাম্মেদ
নিজস্ব প্রতিবেদক বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া
৪ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি দল দাড়িয়ারচর এলাকায় শাহাবুদ্দিনের মোটর গ্যারেজের সামনে থেকে দাড়িয়ারচরগামী সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. লাদেন মিয়া (২৮)-কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি সাদা রঙের প্রাইভেটকার (রেজি. নং: ঢাকা মেট্রো-গ-৩২-০৮৩৭) তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত লাদেন মিয়া কসবা উপজেলার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন