বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোরে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল বামুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিপন মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার মো. রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।