Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জুনায়েদ আহমেদ তিতাস, হোমনা (কুমিল্লা)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে হোমনা উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি জাকির হাসান (জাকি), সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, সহ- সভাপতি মো. শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, হোমনা পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ,ইয়া মুছা এবং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, আন্দোলন-সংগ্রামে নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনার গৌরবময় ইতিহাস রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, যুবদলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হোমনা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামালের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির।
এ সময় উপজেলা ও পৌর যুবদলের স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সেলিম মিয়া, মো. রাসেল ভূঁইয়া, মো. বায়েজীদ ভূঁইয়া, মো. সুজন মিয়া, মো. আব্দুল মোমেন (মেহেদী), মো. ফয়সাল আহাম্মেদ, মো. ফয়েজুল ইসলাম, মো. জুয়েল রানা, মো. সাদ্দাম হোসেন, মো. আল-আমিন হোসেন, মো. খাইরুল বাশার ও মো. আক্তার হোসেনসহ যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন