Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বাঞ্ছারামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল, হাইব্রিড’ নিয়ে হুঁশিয়ারি জিসান সরকারের

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঞ্ছারামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল, হাইব্রিড’ নিয়ে হুঁশিয়ারি জিসান সরকারের

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বাঞ্ছারামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রাব্বির সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল বিন ইউসুফ সামি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব জিসান সরকার।

বক্তব্যে জিসান সরকার বলেন, যুবদল বিএনপির মাদার সংগঠন। বাঞ্ছারামপুর উপজেলা যুবদলকে যথাযথ মূল্যায়ন করতে হবে। কোনো ধরনের হাইব্রিড নেতাকর্মী দিয়ে কমিটি গঠনের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। অন্যথায় আমরা রাজপথে নামলে সেখানে পা ফেলার জায়গা থাকবে না।

তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন ও কামাল হোসেন। এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য হাসান সরকার, জিসান, কাজী,ইকবাল হোসেন ও খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক নাছির উদ্দীন, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রত্যাশী আলী আহাম্মেদ, কাজী তাপস, যুবদল নেতা আবু কালাম ও মো. খলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আনন্দ মিছিলে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন