Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কসবায় ৯ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ একজন গ্রেপ্তার

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

কসবায় ৯ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ একজন গ্রেপ্তার

আলী আহাম্মেদ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯ রাউন্ড ৭.৬২ মি.মি. চায়না রাইফেলের তাজা গুলি ও গুলি রাখার কাজে ব্যবহৃত একটি চার্জারসহ মো. শামীম (নাম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল জয়নগর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় শামীমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৯ রাউন্ড ৭.৬২ মি.মি. চায়না রাইফেলের তাজা গুলি ও গুলি রাখার কাজে ব্যবহৃত একটি চার্জার উদ্ধার করা হয়।

উদ্ধার করা গুলি ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার শামীম কসবা উপজেলার বড়ঠুটা গ্রামের আল আমিনের ছেলে।

এ ঘটনায় কসবা থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 তথ্য ও সংবাদে—এটিএম টিভি (ATM TV)

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন