Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বরুড়ায় বাঁশঝাড় থেকে বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বরুড়ায় বাঁশঝাড় থেকে বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বরুড়া উপজেলায় একটি বাঁশঝাড় থেকে মোবারক হোসেন নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরের চৌওড়ী এলাকায় শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা বাঁশবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে।

নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদর বাজারের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। স্থানীয় বাজারে তিনি পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ছিল। তবে পারিবারিক বিরোধের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে একটি ছুরি ও কীটনাশকের বোতল পাওয়া গেছে। তবে এসব আলামতের সঙ্গে মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বৃদ্ধ দর্জির মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।

 

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন