ফরদাবাদ রবির বাজারে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের মতবিনিময়
আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের রবির বাজারে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় রবির বাজারের মায়ের দোয়া কুকারিজে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে উপস্থিত নেতাকর্মীরা আলোচনা করেন।
মতবিনিময়কালে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম। তিনি বলেন, আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
এ সময় উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন যুবদলের নেতা আলী আহাম্মেদ, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম এ রোমান আহম্মেদ, ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু কালাম পিন্টু, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের চঞ্চল আহমেদ এবং হাজী মজিবুর রহমান।
মতবিনিময়ে উপস্থিত নেতাকর্মীরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।