Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ফরদাবাদ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পাঞ্জাবি উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী-শামীম

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ফরদাবাদ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পাঞ্জাবি উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী-শামীম

​আলী আহাম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে এ শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
​পরিদর্শনকালে নেতৃবৃন্দ ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকার শ্রী সুনীল ঘোষের পূজামণ্ডপসহ ইউনিয়নের মোট ১০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম শামীমের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে উপহার হিসেবে ৩০টি করে পাঞ্জাবি তুলে দেওয়া হয়।
​পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম শামীম, ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, ফরদাবাদ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।
​এ সময় শুভেচ্ছা বক্তব্যে মো. জহিরুল ইসলাম শামীম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকব। সম্প্রীতির এই বন্ধন আমাদের ধরে রাখতে হবে। বক্তব্যে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া ও সার্বিক সমর্থন কামনা করেন।
​নেতৃবৃন্দের আগমন ও আন্তরিক শুভেচ্ছার জন্য পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন