Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাহ মো. আব্দুর রউফকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরে কর্মরত মুঃ জালাল উদ্দিন ফাহিম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরে কর্মরত মুঃ জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের নথিতেও মুঃ জালাল উদ্দিন ফাহিমের পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালনের তথ্য পাওয়া যায়।
শাহ মো. আব্দুর রউফ ২০২৫ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
একই প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছে। এর আগে চলতি মাসেও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে নতুন পুলিশ সুপার হিসেবে মুঃ জালাল উদ্দিন ফাহিমের পদায়নের ফলে জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসছে। তবে নতুন পুলিশ সুপার ঠিক কবে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন