Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিপি সভায় জোনায়েদ সাকি

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিপি সভায় জোনায়েদ সাকি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পের রি-স্কোপিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সভায় অংশ নেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রকল্প এবং অননুমোদিত নতুন প্রকল্পগুলোর পরিধি পুনর্বিবেচনা বা রি-স্কোপিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরিকল্পনা বিভাগের সরকারি তথ্য অনুযায়ী, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলোহনীয়া গ্রামে।
বাঞ্ছারামপুরের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় স্থানীয়ভাবে তাঁকে নিয়ে আগ্রহ রয়েছে। স্থানীয়দের অনেকে তাঁর এই দায়িত্বকে বাঞ্ছারামপুরের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করছেন।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন