Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মুরাদনগরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক গ্রেপ্তার

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

মুরাদনগরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক গ্রেপ্তার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে আপন বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মোস্তাক আহমেদকে আখাউড়া রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি মোস্তাক আহমেদ আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে আখাউড়া রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোস্তাক আহমেদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন