Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দুর্গারামপুর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুর্গারামপুর ইয়ংস্টার ৩-০ গোলে কিংস্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলায় শক্তি, বল ও প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। ফুটবল যুব সমাজকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, মাদককে না বলি, মাদকের কালো থাবা থেকে নিজে বাঁচি এবং পরিবারকে বাঁচাই।
তিনি আরও বলেন, একটি পরিবার ও সমাজ ধ্বংসের জন্য একটি মাদকাসক্ত সন্তানই যথেষ্ট। তাই আসুন, আমরা সবাই মাদককে না বলি এবং খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোতালেব মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেদ আলম রবিন।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল মামুন, আহ্বায়ক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), বাঞ্ছারামপুর উপজেলা শাখা।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি রকিব, ইখলাকুর রহমান তুষার, জুয়েল মাহমুদ, সাব্বির আহম্মেদ, আল আমিন ও মেহেদী হাসান শুভসহ স্থানীয় যুব সমাজের সদস্যরা।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রানা আহাম্মেদ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুর্গারামপুর মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।
স্থানীয়রা জানান, যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সুস্থ, সচেতন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সম্ভব বলেও তারা মনে করেন।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন