Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট দিয়াউদ্দিন জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াছ, সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, সহসভাপতি আবদুল হাইয়ূম ও সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক তাইবুর রহমান মাসুম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জালু, ছাত্রদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন বাদল, ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, সাংগঠনিক সম্পাদক জেট এইচ সেলিম শুকড়ী, অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক ছাত্রদলের আহ্বায়ক কবির হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না, আক্তার হোসেন চেয়ারম্যান এবং পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোস্তম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের মাহবুব হাসান, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এম মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন বাসু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ, উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন আক্তার রুমা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, বিএনপি নেত্রী রূপালী আক্তার ও মিনরা আক্তার এবং ছলিমাবাদ ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আবদুল আউয়ালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়েও বক্তব্য দেন।
বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বাঞ্ছারামপুরের প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন