Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার, সাহসিকতার পুরস্কার পেলেন কনস্টেবল-অমিত হাসান

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার, সাহসিকতার পুরস্কার পেলেন কনস্টেবল-অমিত হাসান

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক নারীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল অমিত হাসানের হাতে সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন ও অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আব্দুর রউফ।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকার প্রথম সেতু থেকে ২৪ বছর বয়সী এক নারী তিতাস নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে থাকা কনস্টেবল অমিত হাসান এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

পরে সাঁতরে ওই নারীকে উদ্ধার করে নৌকায় তুলে তীরে নিয়ে আসেন তিনি। এরপর ওই নারীকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, কনস্টেবল অমিত হাসান সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন। বদলিজনিত বিদায় উপলক্ষে কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি শেখ হাসিনা সেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে থাকাকালে ওই নারীকে নদীতে ঝাঁপ দিতে দেখে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েন তিনি।

পুলিশ সুপার আব্দুর রউফ বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে নারীকে উদ্ধার করে কনস্টেবল অমিত হাসান সাহসিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাহসিকতার স্বীকৃতি হিসেবেই তাকে সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার পেয়ে কনস্টেবল অমিত হাসান জেলা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একজন পুলিশ সদস্য হিসেবে এমন মহৎ কাজে অংশ নিতে পেরে তিনি গর্বিত।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন