বাঞ্ছারামপুরে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়
আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-এমরান খান-এর সঙ্গে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে নবাগত ইউএনও সাংবাদিকদের কাছ থেকে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো সম্পর্কে অবগত হন। একই সঙ্গে জনকল্যাণে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মো. নাসির আহমেদ, সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, তথ্যবিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রেসক্লাবের সদস্য আলী আহমেদ, আতিকুল ইসলাম লিটন, মীর মোশাররফ হোসেন, পলাশ মিয়া ও রাজন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন। নবাগত ইউএনও এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবায় প্রশাসন এবং গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসাধারণের সমস্যা ও প্রত্যাশা প্রশাসনের কাছে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নবাগত ইউএনও আল-এমরান খান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে বাঞ্ছারামপুরের উন্নয়ন ও নাগরিক সেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব।