Logo
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে শিক্ষককে রাজকীয় বিদায়, প্রয়াত শিক্ষক মোজাম্মেল হকের পরিবারকে মরণোত্তর সম্মাননা

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

বাঞ্ছারামপুরে শিক্ষককে রাজকীয় বিদায়, প্রয়াত শিক্ষক মোজাম্মেল হকের পরিবারকে মরণোত্তর সম্মাননা

আলী আহাম্মেদ
নিজস্ব প্রতিবেদক | বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

২ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজানচর কেএন নায়ারগল উচ্চবিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক লোকমান হেকিম-কে রাজকীয় বিদায় সংবর্ধনা এবং প্রয়াত শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক-এর পরিবারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। আবেগঘন এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শনিবার (১ আগস্ট) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু মুসা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হেকিম-এর দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে গত জুলাই মাসে হৃদরোগে মৃত্যুবরণকারী কৃষি বিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক-এর স্মরণে তাঁর পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লোকমান হেকিম শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের আদর্শ অভিভাবক, নৈতিকতার পথপ্রদর্শক এবং একজন মানবিক মানুষ। অপরদিকে প্রয়াত মোজাম্মেল হকের সততা, নিষ্ঠা ও শিক্ষার প্রতি গভীর ভালোবাসা বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে বিদ্যালয় থেকে শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বাঞ্ছারামপুর উপজেলা সদর সংলগ্ন নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবার আবেগঘন অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বক্তারা আরও বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না; তিনি তাঁর কর্ম, আদর্শ ও শিক্ষার্থীদের সাফল্যের মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকেন। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষকদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতার মূল্যবোধ জাগ্রত করবে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন