Logo
প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ১ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

আলী আহাম্মেদ
ব্রাহ্মণবাড়িয়া | ৩০ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুলাই ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানাধীন মরিচাকান্দি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন লিটন মিয়া (৩৭)। তিনি মরিচাকান্দি এলাকার মৃত বিধান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন