Logo
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ২৬ জুলাই ২০২৬

কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক দুই মামলা

এটিএমটিভি ২৪

এটিএমটিভি ২৪

কসবায় ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক দুই মামলা

আলী আহাম্মেদ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ২৫ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ সময় একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল বায়েক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বায়েক এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।


একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার শাহপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি অটোরিকশা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের মধ্যে ইসমাইল আকবপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। মো. ইকবাল ধনু মিয়ার ছেলে এবং মো. মাহফুজ মিয়া নূর মোহাম্মদের ছেলে। তাদের বাড়ি কসবা উপজেলার কুইয়াপানিয়া এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন