Logo
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ২৬ জুলাই ২০২৬

নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

এটিএম টিভি 24

এটিএম টিভি 24

নাসিরনগরে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির সামনে থেকে আটক, আদালতে পাঠানোর প্রস্তুতি

নাসিরনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) | ২৩ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত শিবলী চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সদর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে বিস্ফোরক আইনে ১১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শিবলী চৌধুরী এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবলী চৌধুরী এলাকায় ফিরেছেন। পরে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল শিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিবলী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক : আলী আহাম্মেদ, সম্পাদক : মো: আসাদুজ্জামান

প্রিন্ট করুন