বাঞ্ছারামপুরে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি-বিজয় গ্রেপ্তার
বাঞ্ছারামপুরে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি-বিজয় গ্রেপ্তার
0:00 0:00

বাঞ্ছারামপুরে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি-বিজয় গ্রেপ্তার

অন্যান্য
বাঞ্ছারামপুরে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি-বিজয় গ্রেপ্তার
২৮ অক্টোবর ২০২৬, ৯:২২ এএম

বাঞ্ছারামপুরে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি-বিজয় গ্রেপ্তার

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১৩ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বিজয় (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর রূপসদী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া সার্কিনে রূপসদী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের সময় বিজয়ের হেফাজত থেকে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. বিজয় রূপসদী কান্দাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. কালা মিয়া এবং মায়ের নাম ছালমা বেগম।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

তথ্যসূত্র: জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।