কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে বিবিরবাজার বিওপির আওতাধীন শাহাপুর পোস্টের একটি টহল দল কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন কোতোয়ালি মডেল থানায় অস্ত্র মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন