ফরদাবাদে-ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
বাঞ্ছারামপুরে ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের নির্দেশনায় পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেওয়া হয় এবং আর্থিক সহায়তা ও উপহার প্রদান করা হয়।
পরিদর্শনকালে দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বাক্কী মিয়া বলেন, ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের নির্দেশনায় তাঁরা ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি পূজামণ্ডপের সভাপতির হাতে উপহার তুলে দিয়েছেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সংশ্লিষ্টদের খোঁজখবর নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” শারদীয় দুর্গাপূজা সবার মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করুক—এটাই তাঁদের প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. ইব্রাহিম মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুমান আহমেদ, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক নাসির উদ্দীন এবং দরিকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা রবিউল ইসলাম ও তুষার সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শন ও উপহার প্রদানের মধ্য দিয়ে নেতাকর্মীরা শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন