বাঞ্ছারামপুর ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
বাঞ্ছারামপুর ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
আলী আহাম্মেদ বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি, নিজকান্দি ও গাওড়াটুলি এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠুভাবে পূজা উদ্যাপনের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় পূজার সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এবং বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন।
এ সময় ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহাম্মেদ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন