কুমিল্লার বাঙ্গরায় ২৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
কুমিল্লার বাঙ্গরায় ২৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ১ নম্বর শ্রীকাইল ইউনিয়নের সল্পা ইসলামপুর এলাকায় পাণ্ডব আলী শাহ মাজারের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের মনু মিয়ার ছেলে মো. জামান মিয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. অলি (২২)।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন