বাঞ্ছারামপুরে ১ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
বাঞ্ছারামপুরে ১ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকার জনৈক শওকত হোসেনের মেশিনারির দোকান এবং জাহাঙ্গীরের হার্ডওয়্যারের দোকানের মাঝামাঝি খালি জায়গায় অভিযান চালায়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই স্থানে ফেলে যাওয়া একটি মোটরসাইকেল থেকে ১ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, প্রেস বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দতালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

এটিএমটিভি ২৪ 




আপনার মতামত লিখুন