ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
0:00 0:00

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

অন্যান্য
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
১৪ অক্টোবর ২০২৬, ৯:৩৫ পিএম

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন  গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

আলী আহাম্মেদ | বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে গণসংহতি আন্দোলনের মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শাহজাহান মাতু ডাক্তারকে আহ্বায়ক করে ৩৯ সদস্যবিশিষ্ট ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ছয়ফুল্লাকান্দি বাজারের ফজলুল হক সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন গণসংহতি আন্দোলনের সভাপতি শাহজাহান মাতু ডাক্তার। সঞ্চালনা করেন সংগঠনের নেতা ইলিয়াস। প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের আহ্বায়ক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় পরামর্শক গ্রুপের সদস্য অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খালেদ হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলী এবং জাতীয় পরিষদের সদস্য মো. রাকিবুল ইসলাম।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটিতে রকিবুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ মহিউদ্দিন ভাসানী, নূর আলম খান, মহিউদ্দিন ও শুক্কুর আলীকে যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ আলীকে সদস্যসচিব এবং মোহাম্মদ কুদ্দুসকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।