বাঞ্ছারামপুরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৪৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
বাঞ্ছারামপুরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৪৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
0:00 0:00

বাঞ্ছারামপুরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৪৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৪৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

বাঞ্ছারামপুরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৪৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

বাঞ্ছারামপুরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৪৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

আলী আহাম্মেদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৪৬টি পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঞ্ছারামপুরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ৪৬ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. শামীম শিবলী, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাবু রতন চন্দ্র সাহা, শ্রী শ্যামল চন্দ্র সাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন। ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের গণসংহতি আন্দোলনের সমন্বয়ক রকিবুল ইসলামও সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গুজব ও উসকানি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রশাসনকে সহযোগিতা করবেন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, বাঞ্ছারামপুর উপজেলায় মোট ৪৬টি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা নজরে এলে আইন নিজের হাতে না নিয়ে দ্রুত পুলিশকে জানাতে হবে। পাশাপাশি যাচাই ছাড়া কোনো খবর প্রচার না করার জন্যও তিনি সবাইকে সতর্ক করেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা সচল রাখা, গুজব প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।