আশুগঞ্জে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
আশুগঞ্জে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
0:00 0:00

আশুগঞ্জে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

অন্যান্য
আশুগঞ্জে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
১ অক্টোবর ২০২৬, ৭:৫৮ পিএম

আশুগঞ্জে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এরপর একই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হলে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মো. কালাম মিয়ার ছেলে মো. রাসেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ গোদারাঘাট এলাকার রজব আলীর ছেলে মো. রুহুল আমিন।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও প্রাইভেটকার বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।