ফরদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থি,তা ঘোষণা করলেন বিএনপি নেতা-জসিমউদ্দীন
ফরদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা জসিমউদ্দীন
আলী আহাম্মেদ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জসিমউদ্দীন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি বটতলী বাজার মাঠে আয়োজিত এক সভায় তিনি চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেন।
ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম সিকদার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক ইউপি সদস্য সুনিল ঘোষ, বাজার কমিটির সভাপতি হারুন মিয়া, বিএনপি নেতা মো. বাবুল মোল্লা, সমাজসেবক কবির হোসেন ও বিএনপি নেতা নসু মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বিএনপির নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মো. জসিমউদ্দীন চেয়ারম্যান পদে নির্বাচন করলে তারা তার পাশে থেকে সহযোগিতা করবেন।
চেয়ারম্যান প্রার্থী মো. জসিমউদ্দীন বলেন, “আপনারা পাশে থাকলে আপনাদের সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।
সভা শেষে মো. জসিমউদ্দীন উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এটিএমটিভি ২৪ 





আপনার মতামত লিখুন