রতনপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ, বাড়ছে সমর্থন
রতনপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ, বাড়ছে সমর্থন
0:00 0:00

রতনপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ, বাড়ছে সমর্থন

অন্যান্য
রতনপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ, বাড়ছে সমর্থন
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

রতনপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ, বাড়ছে সমর্থন

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক

আসন্ন রতনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার পক্ষে জনসমর্থন বাড়ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রতনপুর ইউনিয়নের খাগতুয়া, পেয়ারাকান্দি, বলিয়ারাসহ বিভিন্ন গ্রামে দিনব্যাপী জনসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ।
জনসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওবায়েদ উল্লাহ অবিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার প্রতি সমর্থন ও শুভকামনা জানান। স্থানীয়দের কেউ কেউ তার মানবিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার মানসিকতা এবং জনকল্যাণমূলক চিন্তার প্রশংসা করেন।
ওবায়েদ উল্লাহ অবিদ বলেন, “রতনপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
দিনব্যাপী জনসংযোগে বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে তার মতবিনিময় ও উপস্থিতি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনকে সামনে রেখে রতনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমও ধীরে ধীরে বাড়ছে।।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য