হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন,ফুল মেহের হত্যার বিচার দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন
হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন,ফুল মেহের হত্যার বিচার দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন
0:00 0:00

হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন,ফুল মেহের হত্যার বিচার দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

অন্যান্য
হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন,ফুল মেহের হত্যার বিচার দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ পিএম

হত্যাকারী শনাক্ত, তবুও গ্রেপ্তার নয় কেন—ফুল মেহের হত্যার বিচার দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের ফুল মেহের (৮০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে দুলারামপুর গ্রামে আয়োজিত এ মানববন্ধনে নিহত ফুল মেহেরের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ জুলাই ফুল মেহেরের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও ঘটনার পুরো রহস্য উদঘাটন না হওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
নিহতের পরিবারের দাবি, এ ঘটনায় ইতোমধ্যে তিন দফা তদন্ত হয়েছে। প্রথম দফার তদন্তে একজনকে গ্রেপ্তার করা হলেও পরে কী কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।
পরিবারের সদস্যরা আরও দাবি করেন, পরবর্তী তদন্তে তদন্তকারী কর্মকর্তা অজয় কৃষ্ণ পাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছেন। এমনকি বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও হত্যাকারী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেন তারা।
এ অবস্থায় মানববন্ধনে অংশ নেওয়া স্বজনদের প্রশ্ন—যদি হত্যাকারী শনাক্ত হয়ে থাকে, তাহলে এখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন?
তবে মানববন্ধন থেকে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, তদন্তে যারাই প্রকৃতভাবে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, দুলারামপুর গ্রামে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আগে কখনো ঘটেনি। তাই ফুল মেহের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
মানববন্ধন থেকে দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ফুল মেহের হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো আসামি শনাক্ত করা হয়নি। হত্যার রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য