সোনারামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট কামরুজ্জামান, আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
সোনারামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট কামরুজ্জামান, আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
0:00 0:00

সোনারামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট কামরুজ্জামান, আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

অন্যান্য
সোনারামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট কামরুজ্জামান, আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
২৭ আগস্ট ২০২৬, ৯:৫০ পিএম

সোনারামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট কামরুজ্জামান, আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

আলী আহাম্মেদ | নিজস্ব প্রতিবেদক বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৪নং সোনারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সোনারামপুর গ্রামের কৃতি সন্তান এ্যাডভোকেট কামরুজ্জামান এলএলবি, এলএলএম। স্থানীয়দের কাছে তিনি একজন জনপ্রিয় ও জননন্দিত ব্যক্তি হিসেবে পরিচিত।
এ্যাডভোকেট কামরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য। পাশাপাশি তিনি ঢাকা বার এসোসিয়েশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আইন পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, বাঞ্ছারামপুর শাখার সহ-সভাপতি এবং সুবিচার আইন বিষয়ক বাংলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাবেক এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে চান তিনি।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সোনারামপুর ইউনিয়নকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এ্যাডভোকেট কামরুজ্জামান। নাগরিক সেবা সহজীকরণ, মানুষের জীবনমান উন্নয়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে তাঁর।
এ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, “মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি সোনারামপুর ইউনিয়নের উন্নয়নে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নির্মূলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, ইউনিয়নের তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করতে চান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ্যাডভোকেট কামরুজ্জামান সোনারামপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য