বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
0:00 0:00

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কৃষি-খামার
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
২৭ জুলাই ২০২৬, ৫:৪৬ পিএম

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলী আহাম্মেদ ব্রাহ্মণবাড়িয়া

২৭ জুলাই ২০২৬

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ আশপাশের খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও নির্দেশনা দেন, জেলার পুলিশ লাইন্স, ৯টি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্রসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের খালি জায়গায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে, যাতে পরিবেশ সংরক্ষণে জেলা পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ

আরো পড়ুন
মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন

অন্যান্য
বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঞ্ছারামপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অন্যান্য
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি / বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন: সাংবাদিকদের নতুন স্বপ্নের যাত্রা

অন্যান্য
বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঞ্ছারামপুরে দুর্গারামপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অন্যান্য
হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

অন্যান্য
ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু ইউসুফ সরকার টিটু-কে অভিনন্দন

অন্যান্য